হোম > সারা দেশ > ঢাকা

অনুমতির পর ৩ অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার, বাকি থাকলেন একজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে।’ 

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তার হত্যার মামলায় জুয়েল রানাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া শাহেন শাহের মামলার নথি মহানগর আদালতে থাকায় আদালত তাঁর বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। 

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাঁর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ বিকেলে জুয়েল রানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক পায়েল হোসেন। তিনি আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহকে আদালতে আনা হলে মামলার নথি মহানগর আদালতে থাকায় আদালত তাঁর বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। 

গতকাল ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়। তাঁরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ‘পুলিশ সুপার’ পদে পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি ‘পুলিশ সুপার’ পদে পদন্নোতিপ্রাপ্ত) জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) হাসান আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

চেকের মামলায় কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা এবার আমরণ অনশনে

নারীদের রাজনীতিতে আসার বড় বাধা পিতৃতান্ত্রিক সংস্কৃতি ও সদিচ্ছার অভাব: গবেষণা

রাজধানীতে ‘সালিসে’ ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবক দলের নেতা

সাভারে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নাগরিক সেবায় অবহেলা করলে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে: ডিএসসিসি প্রশাসক

সাভারে বাড়ছে চুরি-ডাকাতি, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

সপ্তাহ ধরে বিকল ঢামেক মর্গের ফ্রিজার, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ

সাভারে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন প্রতিমন্ত্রীর, অনুপস্থিতি-সেবার মানে অসন্তোষ

ওয়ারিশদের সম্পত্তি আত্মসাৎ: ভাইয়ের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার