হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে বিচারপতি-আইনজীবীদের গাউন পরতে হবে না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ বাড়ায় মামলার ভার্চুয়াল শুনানিকালে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে না। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নডআপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও জাজেস কোট পরিধান করবেন। আর আইনজীবীরা ক্ষেত্রমতো টার্নডআপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার-কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন। উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৯ জানুয়ারি থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে উচ্চ আদালতে। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিচারপতি, বিচারক ও আইনজীবী।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা