হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ফুটপাতে অজ্ঞাত শিশুর লাশ, শরীরে আঘাত নেই-মুখে ফেনা 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই মেয়ে শিশুটির আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় বছর হতে পারে। পুলিশের ধারণা—শিশুটিকে হত্যা করে মরদেহ ফুটপাতে ফেলে দেওয়া হয়েছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে তেজগাঁও শহীদ তাজউদ্দীন আহমেদ সরণির ডিপিডিসির নির্মাণাধীন ভবনের সীমানার পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) তানজিম ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শিশুটিকে বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করে থাকতে পারে। শিশুটির পরনে রয়েছে একটি হাফ প্যান্ট ও ফ্রক। তার পায়ে মেহেদী লাগানো আছে।’ 

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পৌনে ৭টার মধ্যে কে বা কারা মেয়ে শিশুটির মরদেহ ফুটপাতে ফেলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিস্তারিত জানার জন্য কাজ চলছে।’ 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই