হোম > সারা দেশ > ঢাকা

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫৯৮ জন গ্রেপ্তার, মামলা ৪১

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, জাল টাকা, যানবাহন ও ইলেকট্রনিক সরঞ্জামসহ একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নিয়াজ মেহেদী আরও বলেন, গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি ছুরি, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মুঠোফোন, ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড এবং ১০ হাজার ১০০ টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট

হত্যার হুমকির পর এজেআর কুরিয়ারের স্টোররুমে আগুন দেওয়ার চেষ্টা

সরকারি চাকরি: ৯ মাসে আটক, জেল ৩১৯ ভুয়া পরীক্ষার্থীর

এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা

সৌদিতে ১৪৪ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

বিএমইউ হাসপাতালের জানালা দিয়ে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মিরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ সদস্যকে আটক

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে বাদীকে হুমকি