হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

জবি প্রতিনিধি

ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

‎

আজ ‎সোমবার সন্ধ্যায় পার্কিং করে রাখা দুটি বাসের ফাঁকা অংশে এ বিস্ফোরণ ঘটে। আটক ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জবি শাখার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

‎

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। তখন আমরা ক্যাম্পাসেই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করব।’

‎

‎সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, ‘শাখা ছাত্রদল একজনকে আটক করেছে আমরা পুলিশে যোগাযোগ করেছি।’

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

দারুস সালামে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫