হোম > সারা দেশ > ঢাকা

পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন জাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক সাভার ও সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। আজ বুধবার সোয়া ৭টার দিকে পুলিশি পাহারায় তিনিসহ সিন্ডিকেট সদস্যরা প্রশাসনিক ভবন থেকে বের হয়ে নিরাপদে ক্যাম্পাস থেকে সরে যান। 

এর আগে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এমন পরিস্থিতির মধ্যেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যান অধ্যাপক মো. নূরুল আলম। 

বিকেল চারটায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা থাকলেও বেশির ভাগ শিক্ষার্থী হলেই আছেন বলে জানা যায়। রাত আটটার দিকেও তাদের হলে দেখা যায়। তবে এর আগে কিছু কিছু শিক্ষার্থীকে ব্যাগ নিয়ে ক্যাম্পাস থেকে বের হতে দেখা গেছে। 

উপস্থিত সংবাদকর্মীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে মুরাদ চত্বরে পুলিশের মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর জাবি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। 

আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ৩৫ জনকে চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে দেখেছেন। তবে এই সংখ্যা আরও বেশি। তিনি ছাড়াও আরও একজন সাংবাদিক আহত হয়েছেন।

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার

নবাবগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু