হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে পোশাকশ্রমিকবাহী বাস উল্টে আহত ৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীতে পোশাককর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪২ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা কিছুটা গুরুতর। আজ শুক্রবার ভোরে পরিস্থান পরিবহনের বাসটি উল্টে যায়। এ ঘটনায় সকাল থেকে বনানী সড়কে যান চলাচল ধীরগতিতে রয়েছে। মহাখালী বাস টার্মিনালে কিছুটা যানজট তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করত। ভোরে শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুরে যাচ্ছিল। এর মধ্যে বনানীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে বলে জানান ওসি।

বাসটি ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষায় দলীয়করণ বন্ধ ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ হবে সড়ক: ডিএনসিসি প্রশাসক

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার