হোম > সারা দেশ > ঢাকা

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বামীকে তালাক না দিয়েই বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মামলার বাদী তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসানের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন।

গত বছর ৯ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন। একই আদেশে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

নাসির ও তামিমার বিচার শুরুর আদেশকে চ্যালেঞ্জ করে গত বছর ৬ মার্চ মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন দুজনই। ওই রিভিশন মামলাটি শুনানি শেষে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ খারিজ করে দেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী মো. রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। ওই দিনই আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। রাকিব মামলার অভিযোগে বলেন, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাঁদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। তামিমা ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তাঁর আট বছর বয়সী শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আসামিদের এ ধরনের কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।
পরে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের আবেদন করে আদালতে হাজির হননি ঢাবি শিক্ষার্থী

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

ছয়টির বরাদ্দে কেনা হয় ৪ জাহাজ, বন্দরে শিপিং প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে দুদক

রাজউকের ৫ সাবেক কর্মকর্তাসহ ছয়জনের নামে দুদকের মামলা