হোম > সারা দেশ > ঢাকা

সত্যিই বিয়ে করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, পাত্রী কে

ঢাবি প্রতিনিধি

বিয়ে করেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল শুক্রবার কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। গতকাল রাতে এ নিয়ে সামাজিক মাধ্যমে সরব হতে দেখা যায় বন্ধু ও সতীর্থদের। 

এ নিয়ে যোগাযোগ করা হলে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়ে হেসে দেন হাসনাত। পরে বিয়ের কথা নিশ্চিত করেন একাধিক বন্ধু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা একাধিক সমন্বয়ক ও সহ–সমন্বয়ক। 

হাসনাত বিয়ে করেছেন, এটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অ্যাকটিভিস্ট আব্দুল্লাহ হিল বাকী, সমন্বয়ক তারিকুল ইসলাম, আব্দুল কাদের, আবু বাকের মজুমদারসহ অনেকেই। 

খোঁজ নিয়ে জানা যায়, হাসনাত আব্দুল্লাহর স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে বর্ষ, হল ও বিভাগ সম্পর্কে জানাতে রাজি হননি বন্ধু–সহপাঠী ও সতীর্থরা।

হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র তিনি। হাসনাত স্কুল অব এক্সিলেন্স নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে ছিলেন তিনি।

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তেল পেতে পাম্পে দীর্ঘ সারি—ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট