হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কালবৈশাখীতে খামারের চাল উড়ে ৩ হাজার মুরগির মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা। 

আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ 

মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’ 

আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে। 

এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার