হোম > সারা দেশ > ঢাকা

ইশরাকের সঙ্গে থাকা ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের কেউ নয়: দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে আজ (শনিবার) বিএনপির মহাসমাবেশ ও সংঘর্ষের পর বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে এক ব্যক্তির ভিডিও ও ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। যেখানে তাঁর নাম মিয়ান আরাফি বলে দাবি করা হয়। 

তবে ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তি (ইশরাকের সঙ্গে থাকা) মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।’ 

এ দিকে সন্ধ্যার পর কয়েকটি গণমাধ্যম বিএনপি নেতা ইশরাক হোসেন ও ওই ব্যক্তির একটি ভিডিও নিয়ে খবর প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। পাশে বসে আছেন ইশরাকসহ কয়েকজন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড

সাবেক স্ত্রী সাথীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মিরপুরেই ১৫০

মজুরি বোর্ড ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গার্মেন্টস নেতাদের

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

কুমারীরূপে পূজিত হবেন দেবী

দেশে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার