হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিল বেবিচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতন এবং নিজস্ব ফান্ড থেকে এক কোটি টাকা জমা দিয়েছে বেবিচক। আজ রোববার বেবিচক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সব এলাকার বন্যা পীড়িত মানুষ ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বেবিচক।

বেবিচক এর কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ২২ লাখ টাকা এবং বোর্ড মেম্বারদের সর্বসম্মতিক্রমে নিজস্ব ফান্ড থেকে আরও এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এছাড়াও, বেবিচকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ উদ্যোগে সংগৃহীত নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্যদ্রব্য, ওষুধপত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে বেবিচক এর সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক সাড়া পাওয়া যায়।

এই উদ্যোগের মাধ্যমে বেবিচক কর্তৃপক্ষ তাদের সহমর্মিতা প্রকাশ করেছে এবং দেশের সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে