হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী মারা গেছেন। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার শাহশের আলী সিএনজি ফিলিং স্টেশনের উল্টো পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামিউল ইসলাম জয় (২২) ও ইমরান হোসেন (২৫)। তাঁদের দুজনের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী লেনে দূরপাল্লার একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জামিউল মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক ইমরানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের