হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১০টি সদস্যপদের মধ্যে নয়টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। 

মাত্র একটি সদস্য পদে জয় পেয়েছেন সাদা দলের আহ্বায়ক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। 

সভাপতি পদে জয়লাভ করেছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি ভোট পেয়েছেন ৯৪৫ টি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির পেয়েছেন ৩৯২ ভোট। 

সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া ৯৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট। 

সহসভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা হাসান ৮২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট। 

কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ৮৫০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক আল আমিন পেয়েছেন ৪৩৭ ভোট। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম পেয়েছেন ৮২২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খান পেয়েছেন ৪৬১ ভোট। 

সদস্য পদে নীল দলের বিজয়ী নয়জন হলেন-অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. মুহাম্মদ আব্দুল মঈন, ড. নাসির উদ্দীন মুন্সী, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ। 

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল নির্বাচনে অংশ নেয়। ২০১৬ সালের পর কোনো নির্বাচনে অংশ নেয়নি বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপি দল।

প্যান্ট ও অন্তর্বাসে লুকানো ১২ কেজি সোনা, দুই চীনা নারী আটক

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে মিলল অবিস্ফোরিত ৪ ককটেল

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী

যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন শতাধিক দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

মিরপুর ১-এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান