হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুনিরুল মওলা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুনিরুল মওলা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুহাম্মদ মুনিরুল মওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দুদকের মামলায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতিসহ গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় বিতর্কিত লেনদেন, অস্বচ্ছ ঋণ অনুমোদন ও ব্যাংকিং নীতিমালার ব্যত্যয় ঘটানোর অভিযোগে আলোচনায় ছিলেন মুহাম্মদ মুনিরুল মওলা।

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ