হোম > সারা দেশ > ঢাকা

বিদেশি ভ্লগারকে বিরক্ত করায় গ্রেপ্তার কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডামান্ট নামের এক অস্ট্রেলীয় ভ্লগারকে বিরক্ত করার অভিযোগে গ্রেপ্তার মো. কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি মুক্তি পান। 

দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁকে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করার পর তিনি আদালতের হাজতখানা থেকে মুক্তি পান। 

তেজগাঁও থানার কারওয়ান বাজার অস্থায়ী ক্যাম্পের উপ-পরিদর্শক অপূর্ব কুমার বর্মণ কালুর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তার করেন। 

পুলিশ জানায়, অস্ট্রেলীয় নাগরিক লিউক ডামান্ট চার দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তাঁর সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩২ লাখ ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে এ ভিডিও ৯২ লাখ বারের বেশি দেখা হয়েছে। 

বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা-পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর নাম মো. কালু। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার