হোম > সারা দেশ > ঢাকা

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর ছয়টি থানার অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলেন শ্যামপুর থানা একজন, মোহাম্মদপুর থানা এক, পল্লবী থানা এক, খিলক্ষেত থানা এক, রূপনগর থানা একজন এবং উত্তরা পূর্ব থানা দুজন।

ডিএমপি জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্প

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারকে বিআরটিএর ৭৬ লাখ টাকার অনুদান

ড্যাফোডিলের শিক্ষার্থী আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

‎খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু