হোম > সারা দেশ > ঢাকা

বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ঢাকায় চলছে দুই দিনব্যাপী মেলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইউরোপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রাজধানীতে চলছে ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে ২০২৬’। আজ শনিবার ও আগামীকাল ঢাকার বনানীতে দুই দিনব্যাপী আয়োজন করেছে এডুকেশন অ্যাট।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে শিক্ষার্থীরা একাডেমিক প্রোফাইল মূল্যায়নের পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শও পাওয়া যাবে।

মেলায় সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা, আয়ারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, সুইডেনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য ও সহায়তা দেওয়া হবে।

আয়োজকেরা জানান, কিছু ক্ষেত্রে আইইএলটিএস ছাড়াও মিডিয়াম অব ইন্সট্রাকশন (MOI) সনদের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে। দীর্ঘ স্টাডি গ্যাপ থাকা শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য আইইএলটিএস ফি ক্যাশব্যাক, স্কলারশিপ, ফ্রি অ্যাকোমোডেশন সুবিধা এবং ফ্যামিলি ভিসা-সংক্রান্ত সহায়তাসহ বিভিন্ন অফারের ঘোষণা দেওয়া হয়েছে। লাকি ড্রতে বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের টিকিটসহ ভ্রমণ সুবিধাও থাকবে।

দুই দিনব্যাপী এই আয়োজন চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বনানীর ২৭ নম্বর সড়কের ‘এ’ ব্লকের ৪৫ নম্বর ভবনের চতুর্থ তলায় (এ-৪ ফ্ল্যাট)।

অংশগ্রহণে কোনো নিবন্ধন ফি লাগবে না বলে জানিয়েছেন আয়োজকেরা। আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজ শিক্ষার্থীর লাশ

রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বৃদ্ধ কয়েদির মৃত্যু

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা

শাহবাগে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ’–এর মানববন্ধন ও বিক্ষোভ, ৮ দফা দাবি

প্রয়াত সফিউদ্দিন আহমদকে স্মরণ করল উদীচী

মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ফল উৎসব