হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে সাখাওয়াত হোসেন মুকুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট এলাকায় দোকানে পণ্য বিতরণের সময় এ ঘটনা ঘটে। 

প্রাণ-আরএফএল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রোকন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার দুপুরে মুন্সিরহাট এলাকায় দোকানে পণ্য বিতরণের সময় প্রচণ্ড গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফেরদৌস হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতের হিট স্ট্রোকের লক্ষণ রয়েছে।’

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার