হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সিইসি নূরুল হুদার গলায় ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক নূরুল হুদাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাঁর গলায় জুতার মালা পরানো হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, সাবেক সিইসি নূরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আবেদনপত্রে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ তুলে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

১৩ বছর পরও রানা প্লাজার ক্ষত অমলিন: বিচার ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির

রানা প্লাজা ধস: বিচারের অপেক্ষা শেষ হয়নি ১৩ বছরেও

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

শাহবাগ থানা চত্বরে ধাক্কা–ধাক্কির শিকার কয়েকজন সাংবাদিক

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে: সমাবেশে আইনজীবীরা