হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার লাবলু মিয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার আসামি মো. লাবলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। লাবলু মিয়া পৌরসভার বড়াইগ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, লাবলু মিয়া আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না, তবে মানিকগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের ঘনিষ্ঠজন ছিলেন। তাঁর ছত্রছায়ায় ঠিকাদারি কাজও করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গাঁ ঢাকা দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্টের পর থেকে লাবলু মিয়া পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। তিনি ওই মামলার ২৩ নম্বর আসামি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর পড়ুন:

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে