হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে হল ছাড়েনি শিক্ষার্থীরা, ক্যাম্পাস ছাড়ল পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল খালি করতে আজ বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে অ্যাকশন শুরু করে পুলিশ। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়ে ওঠে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় পুলিশ। পুলিশ বের হওয়ার পর র‍্যাবের সাতটি দলকে টহল দিতে দেখা যায়। জাবি শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন।

সন্ধ্যার দিকে মুরাদ চত্বরে পুলিশের মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর জাবি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ৩৫ জনকে চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে দেখেছেন। তবে এই সংখ্যা আরও বেশি। তিনি ছাড়াও আরও একজন সাংবাদিক আহত হয়েছেন।

ক্যাম্পাস ত্যাগের সময় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘসময় অবরুদ্ধ থাকার পর আমরা ভিসি স্যারকে রেসকিউ করেছি। কোটা আন্দোলনকারীদের আমরা বারবার অনুরোধ করেছি তবুও তারা সরে যায়নি। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি। কেউ আহত হয়েছেন কিনা আমাদের কাছে মেসেজ নেই।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে আমাদের ধারণা শিক্ষার্থীরা তা করতে পারে না। বহিরাগতরা এসব থাকতে পারে।’

ডিএনসিসির উদ্যোগে ভাষানটেকে ৪৫০ সোলার স্ট্রিট লাইট স্থাপন

‘জ্বালানি সংকট মোকাবিলায় একমাত্র পথ নবায়নযোগ্য জ্বালানি’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার