হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

র‍্যাবের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় লুণ্ঠিত মালপত্রের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫-১৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর র‍্যাব অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মামুন (৩২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার নাছির পিয়াদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোমান শেখ ও মামুনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।

এদিকে পৃথক এক অভিযানে রাজধানীর কদমতলী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ছয়টি গুলিসহ জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে অব্যাহতি

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ