হোম > সারা দেশ > ঢাকা

রামপুরার ঘটনায় আহত এক যুবককে ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া অজ্ঞাত এক যুবককে (৩৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে রামপুরা থানা-পুলিশ। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করি। তাঁর নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি অচেতন অবস্থায় আছে। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’ 

এক প্রশ্নের জবাবে এসআই আল আমিন বলেন, ‘ওই যুবক অনাবিল পরিবহনের চালক কিনা! এটা জানা সম্ভব হয়নি। তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তবে আমাদের ধারণা তিনি অনাবিল গাড়ির চালক। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, এই সড়ক দুর্ঘটনায় মাইনুদ্দীন দুর্জয় নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এই ঘটনার জেরে রামপুরায় কমপক্ষে ১০টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতারা।

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

‘মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান তৃতীয় পক্ষ’

আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

রাজধানীতে বাসে আগুন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ