হোম > সারা দেশ > ঢাকা

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, চালক নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

এক্সপ্রেসওয়ে থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ খান ফরিদপুরের সালথা থানার বাউসখালী গ্রামের বেদন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-হ ৩৮-০৬১৩ নম্বরের মোটরসাইকেল চালিয়ে ইউসুফ খান দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। নিমতলা এলাকার কলাবাগানের সামনে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের রেলিংয়ে ধাক্কা মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দ্রুত ও বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা