হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে গুলি: ভুবনের মাথা থেকে বের করা হলো দুটি স্প্লিন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেস এলাকায় গোলাগুলির ঘটনায় আহত পথচারী ভুবন চন্দ্র শীলের মাথা থেকে দুটি স্প্লিন্টার বের করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টার অপারেশন শেষে এগুলো বের করেন চিকিৎসকেরা। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার। 

তিনি বলেন, ‘ভাইয়ের (ভুবন চন্দ্র) অপারেশন শেষ হয়েছে। এখন তাঁকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে অপারেশন রুমে নেওয়া হয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চলে অপারেশন। অপারেশন শেষে বের করা স্প্লিন্টারগুলো আমাদের দেখানো হয়েছে।’ 

রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভুবন চন্দ্রের মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন স্নায়ু শল্যচিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল