হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষকের ওপর হামলা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বকশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষক মো. আমজাদ হোসেন (৫০) নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নবাবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

আহত অবস্থায় ওই শিক্ষককে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে পাঠান। 

এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করে বিক্ষোভ করেন। 

নবাবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সাঈদুল ইসলাম বলেন, ‘বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে আসার পথে ৫-৬ জন মুখোশধারী সন্ত্রাসী প্রধান শিক্ষকের ওপর হামলা করে। প্রাথমিকভাবে তিনি কাউকে চিনতে পারেননি বলে আমাকে জানিয়েছেন। তিনি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে তাঁর ওপর হামলা হতে পারে।’ 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টা আমরা জানতে পেরেছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড