হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যাসভার জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৯ মার্চ বিদ্যাসভা স্কুল কর্তৃক আয়োজিত হল বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বাউনিয়াতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

তাদের পরিবেশনায় ছিল নাচ, গান, যেমন খুশি তেমন সাজো এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে একটি ভিন্নধর্মী র‍্যাম্প শো । প্রেমা অনন্যার উপস্থাপনায় ম্যাজিক শো শিশুদের মধ্যে এক অন্যরকম আনন্দের আবহ তৈরি করে। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন-100 club (We All Together) , জাগতিক প্রকাশন, আস্ক ক্রিয়েশন, রমো গ্রুপ এবং টইটম্বুর। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন টইটম্বুর ও তদন্ত চিত্র। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন টইটুম্বুরের প্রতিনিধি ও চাইল্ড আর্ট অ্যাকটিভিস্ট মাইদুল রুবেল। এছাড়াও অভিভাবক, প্রতিবেশী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান মাইদুল রুবেল বলেন, একটি ক্ষুদ্র পরিসরে এত বিশাল আনন্দের সঞ্চার করা যায় , সেটা আজকে বিদ্যাসভা প্রমাণ করল। উই ফর এ বেটার ওয়ার্ল্ড এর উদ্যোগে গঠিত বিদ্যাসভা স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও আলোকিত মানুষ গড়ার কাজে নিয়োজিত।

যুবদল কর্মী ইউসুফ হত্যায় ৪ আসামি জড়িতের স্বীকারোক্তি

পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার

এবার ঋণখেলাপির ২ মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

বাঁশেরকেল্লা ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল