হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিভাগের মানববন্ধন ও শোক র‍্যালি

জবি সংবাদদাতা, ঢাকা

শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় এবার মানববন্ধন ও শোক র‍্যালি করেছেন তাঁর নিজ বিভাগের শিক্ষক-সহপাঠীরা। 

আজ সোমবার আইন বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে শোক র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করে কালো ব্যাজ ধারণ করেন। 

মানববন্ধনে অংশ নেওয়া অবন্তিকার সহপাঠীরা বলেন, অবন্তিকার এমন মৃত্যু কাম্য নয়। তাঁর এ মৃত্যুর সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। অবন্তিকার এমন মৃত্যুতে প্রমাণ হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দেওয়া মূল্যহীন। এই মৃত্যু উপত্যকা আমার বিশ্ববিদ্যালয় নয়। 

আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, ‘আমাদের বিভাগের মেয়ের এমন মৃত্যুর পেছনে প্রকৃতভাবে যাঁরা আছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েই আমরা আজকে এ মানববন্ধন ও শোক র‍্যালি করেছি। আমাদের একটাই দাবি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে এ ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক।’

উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল জব্দ, ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

বিচারপতির বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

কম্বোডিয়ায় ‘সাইবার দাস’ হিসেবে বিক্রি: সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ

আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল আরও চার দিনের রিমান্ডে

বাস কাউন্টারে নেই নতুন ভাড়ার তালিকা, অভিযানে বিআরটিএ

সাভার সাবরেজিস্ট্রারের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

তিন শ ফুট সড়কে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই কলেজছাত্রের

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’