হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বেক্সিমকোর কাভার্ড ভ্যান থেকে ইয়াবা উদ্ধার 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাভার্ড ভ্যান থেকে তিন হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালকের সহকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। 

আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক সোহাগের (২১) বাড়ি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামে। 

শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে ঢাকামুখী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-উ ১১-৬৫৬৫) থামার সিগন্যাল দেয় শিক্ষার্থীরা। কিন্তু চালক গতি বাড়িয়ে দিলে ১০০ গজ সামনে থাকা শিক্ষার্থীরা গাড়িটি থামাতে সক্ষম হয়। 

পরে শিক্ষার্থীরা গাড়ির ভেতরে একটি টেপ প্যাঁচানো প্যাকেটে ইয়াবা খুঁজে পায়। পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা ইয়াবা গণনা করে সোহাগকে থানা–পুলিশের কাছে হস্তান্তর করে। 
 
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্ররা ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ইয়াবা এবং জব্দ করা কাভার্ড ভ্যান আমাদের হেফাজতে আছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের