হোম > সারা দেশ > ঢাকা

কারাবন্দী আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগারের এক বন্দীর ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁর নাম মুরাদ হোসেন (৬৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের (মিরপুর থানা) আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কাশিমপুর কারাগার থেকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, ওই ব্যক্তি হাজতি হিসেবে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর নামে হত্যাসহ তিনটি মামলা আছে।

রাজধানীর কাফরুলে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিরাপদে ঈদ উদ্‌যাপন নিশ্চিত করতে আমরা প্রস্তুত: ডিএমপি কমিশনার