হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকের ওপর হামলা: আসামি অন্তর কারাগারে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদক সাদ্দাম হোসাইনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শেখ মো. আবু সালেহ ওরফে অন্তরকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেলে অন্তরকে আদালতে হাজির করে কাফরুল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই রয়েল জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় হামলার শিকার হন সাংবাদিক সাদ্দাম হোসাইন। সাংবাদিক সাদ্দাম বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে শেওড়াপাড়া শামীম সরণি এলাকায় মেট্রোরেলের ৩২৩ নম্বর পিলারের সামনে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁকে বাধা দিলে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে চোখে-মুখে কিল-ঘুষি মারতে থাকেন। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।

এ ঘটনায় সাদ্দাম হোসাইন রাজধানীর কাফরুল থানায় মো. আবু সালেহ ওরফে অন্তরকে আসামি করে মামলা দায়ের করেন।

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১