হোম > সারা দেশ > ঢাকা

শ্যামলীতে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন। তাঁর নাম মো. মোহন শেখ (২৫)।

আজ রোববার বেলা ১১টার দিকে শিশুমেলার বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে থাকা শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। নিহতের গ্রামের বাড়ি জামালপুর। ঢাকার শাহআলী এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহীম হোসেইন আজকের পত্রিকাকে বলেন, তাঁর বাসা আদাবর রিংরোড এলাকায়। তিনি ১১টার দিকে শিশুমেলার বিপরীত পাশের ফুটপাত ধরে বাসায় যাচ্ছিলেন, তখন দেখতে পান, অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ সড়কে পড়ে আছে। এরপর তিনিসহ পাঁচজন লাশটি একটি অ্যাম্বুলেন্সে তুলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

ইব্রাহীম বলেন, নিহত মোহন মোটরসাইকেল নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন, এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। মাথার ওপর দিয়ে ট্রাকটি তুলে দেন চালক, এতে মোহনের মাথা থেঁতলে যায়। মোটরসাইকেলটি ২০ মিটার দূরে গিয়ে পড়ে। ট্রাকচালক পরে ট্রাকটি রেখে পালিয়ে যান। ট্রাকটিকে আটক করা হলেও কোনো পুলিশ না থাকায়, সেটিকে থানায় নেওয়া যায়নি।

নিহত মোহনকে হাসপাতালে নেওয়ার পর তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। বাবার নাম নাবু শেখ।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২