হোম > সারা দেশ > ঢাকা

জামিন পেলেন ‘রাফসান দ্য ছোট ভাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পানীয় বাজারজাত করার মামলায় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে বিশুদ্ধ খাদ্য আদালতে ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে মামলা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ওই মামলা করেন। মামলার পর ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ইফতেখার রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ।

শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্ট আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। মেয়াদ শেষে তাকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে আত্মসমর্পণ করতে হবে।

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আরেক মামলায় গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা

বিমানবন্দরের ভিআইপি এলাকায় উড়তে থাকা ড্রোন জব্দ