হোম > সারা দেশ > ঢাকা

চলে গেলেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। ছবি: সংগৃহীত

খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ল্যাবএইড হাসপাতালে আজ শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি জানান, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তাঁর।

আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তাঁর ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তাঁর ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।

কিছুদিন আগে চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃদ্‌রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল।

চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মওদূদীর তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে

মিরপুর ১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে