হোম > সারা দেশ > ঢাকা

২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। আজ সোমবার ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ২৩ শর্তে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। নতুন তিনটি শর্ত হলো সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না; আদালতের দিকে মাইক ঘুরিয়ে দেওয়া যাবে না; আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে এমন মৌখিক একটি বার্তা আমার কাছে এসেছে। তবে লিখিত কাগজ এখনো হাতে পাইনি।’

সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। প্রথমে সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা ছিল। তবে পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে দলটি।

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

‎খিলক্ষেতে নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক