হোম > সারা দেশ > ঢাকা

চোরাই কাভার্ড ভ্যান টুকরো করে বিক্রি করেন তাঁরা

সাভার(ঢাকা) প্রতিনিধি

সাভারে কাভার্ড ভ্যান চুরির সঙ্গে জড়িত তিনজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

কাভার্ড ভ্যান চুরি করে সেটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে চোর চক্র। ওই চক্রের তিন সদস্যকে শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানের অংশবিশেষ।

আজ শনিবার তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহের সুজন মিয়া (৩০) ও সোহাগ মিয়া (২৫)।

এর আগে ১৫ এপ্রিল রাতে সাভারের পশ্চিম ব্যাংক টাউন স্ট্যান্ডে রাস্তার পাশ থেকে চুরি হয় কাভার্ড ভ্যানটি। এ ঘটনায় কাভার্ড ভ্যানের মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি হওয়া গাড়ির অংশবিশেষ উদ্ধার করা হয়। আসামিরা গাড়িটি ভেঙে বিক্রির চেষ্টা করছিল।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘গাড়িটি নিয়ে টুকরা টুকরা করে তারা। ওখান থেকে গাড়ির টুকরোগুলো উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পাঠানো হয়েছে।’

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে