হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজন সচেতনতা ও সদিচ্ছা: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উৎপাদক থেকে ভোক্তা সবাইকে নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাবার সম্পর্কে সচেতন হতে হবে। মাঠে উৎপাদিত ফসল কিংবা পুকুরের তাঁজা মাছ ভোক্তার টেবিল পর্যন্ত যেতে যেকোনো পর্যায়ে অনিরাপদ হতে পারে। সে কারণে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজন সবার সচেতনতা ও সদিচ্ছা।

আজ বুধবার ঢাকায় বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠান ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে নিরলস কাজ করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে ভোক্তাদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদেরও সেনসিটাইজ করা হচ্ছে।

সাধন চন্দ্র বলেন, ১৮ কোটি মানুষের খাবারের সংকট নেই। এখন জনগণকে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চলছে। আশা করি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনে ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, করোনা মহামারিকালেও দেশে খাদ্যের অভাব হয়নি। একজন মানুষও না খেয়ে মারা যায়নি।

দেশে বর্তমানে খাদ্যের সর্বোচ্চ মজুত রয়েছে উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, নিম্ন আয়ের মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য সারা দেশে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে ওএমএসের মাধ্যমে চাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

খাদ্যসচিব ড. মোসাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার।

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন

বিমানবন্দরে আগুনে পুড়েছে কুরিয়ার সার্ভিসের মালামাল, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

ওসমান হাদি হত্যা মামলা: তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

বিসিবির প্রকল্প: অনিয়মের প্রাথমিক প্রমাণ তদন্তের সুপারিশ দুদকের

কনটেইনারের ভেতর থেকেও আগুন দেখা গেছে: নির্বাহী পরিচালক

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মা হারানো শিশু হোসাইনের চিকিৎসা আটকে আছে অর্থাভাবে