হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতিবিরোধী অভিযানে দুদকের বিশেষ প্যানেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করতে ৩৮ সদস্যের প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন বৈঠকে বিশেষ বর্ধিত এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মো. শাহরিয়াজ ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. তানজির হাসিব সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে প্যানেল গঠনের বিষয়টি জানানো হয়। 

এর আগে গত ২২ আগস্ট চারজন উপপরিচালক ও দুজন সহকারী পরিচালকের সমন্বয়ে ছয় সদস্যের একটি প্যানেল গঠন করে দুদক। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এই প্যানেলে নতুন করে ৩২ কর্মকর্তাকে যুক্ত করা হয়। মোট ৩৮ কর্মকর্তার মধ্যে ১১ জন উপপরিচালক, ২১ জন সহকারী পরিচালক ও ৬ জন উপসহকারী পরিচালক রয়েছেন। 

এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন আজকের পত্রিকাকে বলেন, দুদক সব সময় দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করে। নতুন এই প্যানেলটি সে কারণে গঠন করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে আরও বড় পরিসরে যাতে কাজ করতে পারে, সে জন্যই এই প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

দুদকের অফিস আদেশে বলা হয়, দেশব্যাপী চলমান দুর্নীতিবিরোধী অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে আলামত জব্দ বা ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করার লক্ষ্যে কমিশনের অনুমোদনক্রমে একটি প্যানেল গঠন করা হলো। 

সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় আলামত জব্দ বা ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগ বিষয়ে সহযোগিতা করবে এই প্যানেল। প্যানেল দুদক সচিবের অনুমোদনক্রমে এ ধরনের তল্লাশিতে অংশ নেবে।

ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৭ দিন পর মিলল মরদেহ

অভিমান করে বাড়ি ছাড়ে কিশোরী, ৭ দিন পর নদীতে মিলল লাশ

বিচার বিলম্বিত করতেই ডলারের নাম: ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ডেঙ্গুর ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

৭ জুন থেকে রাতে মেট্রো চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে

পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন, সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু, ট্রাইব্যুনালে আসামিরা