হোম > সারা দেশ > ঢাকা

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন: শাহবাগ থেকে ৬ শিক্ষার্থীকে আটকের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করতে আসা ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করারও অভিযোগ রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগে আসে শিক্ষার্থীরা।  শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে সেখান থেকে ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।  তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, সাত-আটজনকে আটক করা হয়েছে।

এ দিকে শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘এরা শিক্ষার্থী কি না—এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।’

আশরাফ হোসেন আরো বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

শিবলী রুবাইয়াতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক, ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটিতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইন শুরু

জন্মের পর আশ্রয় হয়েছিল ছোটমণি নিবাসে, তিন মাসেই থেমে গেল মুনার জীবন

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার ‎

কাঁঠাল পাড়তে গিয়ে ঢাবির রোকেয়া হলের মালির মৃত্যু

জঙ্গি তৎপরতার আলামত নেই, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি কমিশনার

‎ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন এক ব্যক্তি আটক‎

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ‎