হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে পুলিশের রেকার গাড়ির ধাক্কায় আহত ৫

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে পুলিশের রেকার গাড়ির ধাক্কায় পৃথক মোটরসাইকেলের ৫ জন আরোহী আহত হয়েছেন। আজ রোববার (২৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রেক ফেল হওয়ায় রেকার গাড়িটি মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয় বলে জানিয়েছে থানা-পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ উদ্দিন সরকার জানান, সন্ধা পৌনে ৭টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢাল দিয়ে ধীরগতিতে যানবাহন নাম ছিল। এ সময় একটি ড্রাম ট্রাক রেকার গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। তখন রেকার গাড়িটি ব্রেকফেল করে সামনে থাকা অন্তত ৪টি মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। এতে মোট ৫ জন আহত হন। তাঁদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া বাকি ২ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ৪টি মোটরসাইকেল ও রেকার গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। 

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন— প্রাইভেট কোম্পানির চাকরিজীবি তানজিরুল রহমান (২৭), তাজুল ইসলাম (৩০) ও বেলায়েত হোসেন (৩৯)। আর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়া বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। 

আহত তানজিরুল রহমান জানান, তিনি চাকরি করেন তেজগাঁও এলাকায়। সেখান থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে একাই মুগদা মান্ডার বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢাল দিয়ে জ্যামের কারণে ধীরগতিতে নামছিলেন। এ সময় পেছন থেকে পুলিশের রেকার গাড়িটি সজোরে তাদের মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। এতে তাঁর ডান পায়ের হাঁটুতে গুরুতর যখন হয়। তিনি ছাড়াও ওই সময় তারা আশপাশে থাকা আরও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত ও আরোহীরা আহত হয়েছেন বলে জানান তিনি। 

এদিকে, ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, খিলগাওয়ের ঘটনায় ৩ জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাবিতে কর্মচারী নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও বাস্তবায়ন না হলে শনিবার অধিদপ্তরে লংমার্চের ঘোষণা

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক