হোম > সারা দেশ > ঢাকা

দেশে পৌঁছেছে চীনের ১০ লাখ টিকা

উত্তরা বিমানবন্দর প্রতিবেদক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা বাংলাদেশে পৌঁছেছে। শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এসব টিকা এসেছে। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

জনসংযোগ কর্মকর্তা জানান, চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আরও ১০ লাখ টিকা আজ দিবাগত রাত ৩টায় পৌঁছাবে। 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএইচ) মো. শামসুল হক এসব টিকা গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (জনস্বাস্থ্য) অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক, জনস্বাস্থ্য-২–এর উপসচিব মু. জসিম উদ্দিন খান, প্রোগ্রাম ম্যানেজার (এপিআই) ডা. মাওলা বক্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকা তিন মাসের মধ্যে দেশে আসার কথা। গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

এ ছাড়া দুই দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। 

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩