হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২২৫ লিটার বিদেশি মদ ও দুটি প্রাইভেটকারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

উত্তরার জসিম উদ্দিন ও হাউজবিল্ডিং এলাকায় আজ শুক্রবার রাত পৌনে ৩টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রুস্তম আলী (৫০), মো. জসিম উদ্দিন (৩২), পলাশ সিকদার (৩৯), মনতোষ অধিকারী (৩৬) ও তানভির আহমেদ (৪১)। 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জসিম উদ্দিন এভিনিউ এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ রোস্তম আলী নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রাইভেটকার থেকে ১৫৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।’

পারভেজ রানা বলেন, ‘অপর একটি অভিযানে আরেকটি প্রাইভেটকারসহ জসিম উদ্দিন, পলাশ সিকদার, মনতোষ অধিকারী ও তানভির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭২ লিটার বিদেশী মদ জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী