হোম > সারা দেশ > ঢাকা

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়াতে মারা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদ্‌যাপিত হবে। ওই অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ‎

‎পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।

ঢাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু কাল

রাজধানীতে ৭০ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১১

আইডিআরএর চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

৫ টাকার জন্য খুন, একজনের মৃত্যুদণ্ড

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর

রিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে কিশোরী, পিষে দিয়ে গেল ট্রাক

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে

ব্যবসায়ীকে পাঁচ টুকরো করে হত্যা: ২২ আসামির রায় ঘোষণার তারিখ ফের পেছাল