হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, চিত্রশাইল এলাকায় ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত জিতু এখনো পলাতক। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। গত রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছেন।

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন