হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুনিরুল মাওলা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুনিরুল মওলা। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনিরুল মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাঁকে আদালতে হাজির করার পর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পরে দুদক মুনিরুল মাওলাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইয়াসির আরাফাত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এরপর তাঁকে দুদকে হস্তান্তর করা হয়। দুদক এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করে।

চট্টগ্রামের ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে প্রায় ১ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলাসহ ৫৪ জনের বিরুদ্ধে গত ১৮ জানুয়ারি মামলা করে দুদক।

আসামিদের মধ্যে আরও আছেন মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, কেকিউএমএইচ হাবিবুল্লাহ, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান, সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। বাকি আসামিদের মধ্যে অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা।

এর আগে ভুয়া কাগজ দিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিসেম্বরে এস আলমের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক।

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ