হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুর সড়ক পথে শুরু হয়েছে পিচ ঢালাই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা প্রতিকূলতার মধ্যেও দ্রুত এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ। সেতুর নির্মাণকাজ শেষের পথে। বুধবার থেকে শুরু হয়েছে সেতুর উপরে সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ। এ কাজের পরে লাইটিং, ল্যাম্পপোস্ট এবং বিদ্যুৎ সঞ্চালনের লাইন স্থাপন করা হবে। তার পরেই সেতুটি যানবাহন চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে। 

সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা থেকে শুরু করে সেতুর উপরে প্রায় ৬০ মিটার অংশে পিচ ঢালাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। এর আগে গত জুলাই মাসের মাঝামাঝিতে সেতুতে পরীক্ষামূলকভাবে পিচ ঢালাইয়ের কাজ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকা’কে বলেন, ‘সেতুর সড়ক পথের পিচ ঢালায়ের কাজ শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে আমাদের। এ কাজ হয়ে গেলে সেতুর আর তেমন কোন বড় কাজ থাকবে না। বাকি ছোট খাটো কাজ সেতু চালুর আগেই শেষ হয়ে যাবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য চালু করা হবে।’ 

চলতি অক্টোবর মাস পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৭ দশমিক ৭৫ শতাংশ। মূল সেতুর কাজ এগিয়েছে ৯৪ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া নদীশাসনের কাজের অগ্রগতি দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৫ শতাংশ। বর্ষা মৌসুমের কারণে নদীশসান কাজের অগ্রগতি নেই বললেই চলে। আগামী মাস থেকে নদীশাসনের কাজের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

দৃশ্যমান ৬ দশমিক ১৫ কিলোমিটার দ্বিতল পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। 

সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা মেগা এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে