হোম > সারা দেশ > ঢাকা

১৩ অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মেহেদী হাসান দীপু। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ৩৯৪টি গুলিসহ মেহেদী হাসান দীপু ওরফে বিপু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। তাঁকে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার দীপু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি অবৈধ অস্ত্র কেনাবেচা করতেন। এই অভিযানে অস্ত্র ও গুলির একটি বড় চালান আটক করা হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীপুর বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, ২টি এয়ারগান, ৩৯৪টি গুলি, বিভিন্ন ম্যাগাজিন, ওয়াকিটকি, দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, দুরবিন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। দীপুকেও আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে বাড্ডা থানায় মামলা করেন উপপরিদর্শক মো. হাসানুর রহমান।

এই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সুমন মিয়া গতকাল দুপুরে দীপুকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। আদালতে দীপুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, দীপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন গোপনে বাড্ডা-ভাটারা এলাকাসহ মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছিল।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো ভাড়ায় বা সরবরাহের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গেছে কি না, তা তদন্ত করা হচ্ছে। সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন দীপু। গত বছরের মে মাসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর অপরাধজগতে তাঁর প্রতিনিধির ভূমিকায় ছিলেন দীপু। তিনি মাছের আড়ত, গাড়ির শোরুম, পোশাক কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম জানান, অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপুকে রিমান্ডে নেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় আটক ২৯

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৯ জনকে আটক করেছে বিভিন্ন থানার পুলিশ। এর মধ্যে গুলশান থানা দুজনকে, ক্যান্টনমেন্ট থানা তিনজনকে, ডেমরা থানা একজনকে, মোহাম্মদপুর থানা তিনজনকে, পল্লবী থানা তিনজনকে, খিলগাঁও থানা দুজনকে, হাজারীবাগ থানা তিনজনকে, আদাবর থানা একজনকে, বংশাল থানা তিনজনকে, যাত্রাবাড়ী থানা পাঁচজনকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুজনকে ও শেরেবাংলা নগর থানা একজনকে আটক করে।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: দ্রুত বিচার নিশ্চিতসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা