হোম > সারা দেশ > ঢাকা

বুদ্ধপূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও পুলিশের সবাই সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। 

আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে আসন্ন শুভ বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ২২ মে শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি। কেউ যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে, এ জন্য ডিএমপির সব অফিসার ও ফোর্সদের সর্বদা সতর্ক থাকতে হবে। পাশাপাশি আয়োজকদেরও সতর্ক থাকতে হবে। 

তিনি বলেন, একাধিক জায়গায় অনুষ্ঠান হবে এবং প্রত্যেক জায়গায় আয়োজক আলাদা। 

প্রত্যেকটা জায়গায় আয়োজকদের পক্ষ থেকে একজন ফোকাল পয়েন্ট থাকবেন। পুলিশের পক্ষ থেকে একজন ফোকাল পয়েন্ট অফিসার থাকবেন। তাঁরা পারস্পরিক সমন্বয়ে কাজ করবেন। 

হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে বা ধর্মীয় সমস্যাগুলো তৈরি হয়েছে, এর বেশির ভাগই গুজব ও ছোট ঘটনা। এগুলো সংগঠিত কিছু নয়, ধর্মীয়ও কিছু নয়। সেগুলোকে যেন শুরুতেই দমন করতে পারি, সে জন্য আমাদের সবাইকে তৎপর থাকতে হবে।’ 

সভায় পুলিশের ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম