হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা-বাড্ডা-নতুনবাজার সড়কে পুলিশের ব্যারিকেড, যান চলাচল বন্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে দূতাবাসের উদ্দেশে যায়। এসবের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ হওয়া কথা ছিল। সেখানে তারা স্মারকলিপি দেওয়া হবে।

এ দিকে কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর পুলিশ রামপুরা, বাড্ডা ও নতুন বাজার সড়কে একাধিক ব্যারিকেড বসায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

বিএনপির ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন। সংগঠনগুলো হলো—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

রাজধানীর বছিলায় ভাড়াটের মালপত্র বাইরে ফেলে ফ্ল্যাটে তালা দিলেন মালিক

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে